ডেল কার্নেগী বলেন, আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে; এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি কিন্তু আমি কোনভাবেই সফল হইনি, অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম- অন্যের মতো নয়- বরং আমি হবো আমার মতো।৷৷
এর ব্যাখ্যায় আমি বলি- যখনি নীজেকে মানুষিক ভাবে প্রস্তুত করতে পারবেন যে, আমি কোন লিডারের মত নয় আমি আমার মত হবো। তখনি দেখবেন আপনি সেলিব্রেটি হয়ে গেছেন।
এবার মানুষের প্রতিভা, পরিশ্রম, কাজ,ও কাজের পরিকল্পনা নিয়ে কিছু বলি।
আপনার ভীতরের প্রতিভাটা পৃথিবীর কোন প্রান্তে দাঁড়িয়ে জ্বালিয়ে দেন। দেখবেন আপনার প্রজ্জলিত অগ্নি শিখায় বিশ্ব আলোকিত হয়ে গেছে । তখনি সারা জগৎ আপনাকে অনুসরণ করবে।
আপনি হয়ে যাবেন মিলিয়ন, বিলিয়ন তরুন যুবকদের আইডল। শুধু বিশ্বাস করতে হবে আমি পারব।এবং আমার দ্বারাই সম্ভব।
## কোন কাজকে ছোট করে দেখবেন না। বড় হওয়ার জন্য কাজের ধরন কোন শর্তনা। শর্ত হচ্ছে কাজকে ভালবেসে চেষ্টা চালিয়ে যাওয়া। কাজ কোন জাত খুজেনা, তাই নহে জাত, নহে মাত, করবেন না কারো সমালোনায় কর্নপাত। সর্বদাই সমালোচনার উর্ধে নিজেকে নিয়ে যান। দেখবেন হাটি হাটি পা- পা করে আপনি এভারেস্টের চূড়ায় পৌঁছে গেছেন।
##সাধনা না করলে সাধক হওয়া যায়না। অসাধ্য সাধন হয়ে যায় পরিশ্রম ও ভালবাসায়। পরিকল্পিত পরিশ্রমী হউন দেখবেন জীবন পাল্টিয়ে গেছে। অপরিকল্পিত পরিশ্রম করে জগতে বড় হওয়া যায়না। যদি হতো তাহলে রিক্সা চালক,ঠেলা গাড়ি ওয়ালা,মাটি কাটা লেবারাই রাতারাতি ধনকুবের মালিক হতো। সুতরাং প্রতিটি কাজ হওয়া চাই সুন্দর পরিকল্পনার নিমিত্তে।
## যাদের পরিশ্রমে বড় বড় অট্টালিকা গড়ে উঠে তারা কখনো ওই ঘরে শোতে পারেনা। তাদের ঠিকানা মাটিতে বিছানো একটি পাটি ও কিছু হান্ডি পাতিল।
কাঠের উপর নান্দনিক কারুকাজ করা খাটের কারিগর কখনো তার বানানো খাঁটে ঘুমাতে পারেনা।
ভাঙ্গা চৌকিই তার নিদ্রার ঠিকানা ।
## জীবন অনেক বৈচিত্র্যময় এখানে ছোট ভূলে বড় মাসূল গুনতে হয়। চলুন আমরা ভূল থেকে শিক্ষা নিয়ে জীবন গড়ি। সেই ভূল নীজের নয়, অন্যের। কেননা নীজের ভূল শুধরে জীবন সাজানোরমত মত সময় খুব কমমানুষই পায়। বিখ্যাত পন্ডিত লোকমান হেকিমকে এবার প্রশ্ন করা হয়েছিল যে, আপনি কার কাছ থেকে জ্ঞান অর্জন করেন, তিনি উত্তরে বলেছিলেন আহাম্মকের কাছ থেকে। আহাম্মক যা করে আমি তার বিপরিত কাজটি করি।
আজকের বিশ্ব ভালবাসা দিবসে সকল তরুন সম্ভাবনাময় যুবকদের জন্য লিখাটি উৎসর্গ করলাম। সকলের প্রতি অনেক অনেক ভালবাসা ও শুভ কামনা।
-------------এন এ মুরাদ -------------------
No comments:
Post a Comment